উত্তরদিনাজপুর

আর্ন্তজাতীক নারী দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জ ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের র‍্যালি

আগামী ৮ ই মার্চ  আর্ন্তজাতীক নারী দিবস। আর এই দিবসকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে এক র‍্যালির আয়জন করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক ও শহর মহিলা কংগ্রেস। র‍্যালীটি কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের বিবেকান্দো মোড়ে এসে জমা হয়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয় নারী দিবসের প্রস্তুতী হিসাবে। এদিনের এই র‍্যালিতে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক ও শহর সভাপতি দধীমোহন দেবসর্মা ও জয়ন্ত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,  সহ সভাপতি রুস্তম আলী সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।  
    
    এদিন ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, মূখ্যমন্ত্রীর নির্দেশে আগামী ৮ ই মার্চ রাজ্যের কলকাতা ও জলপাইগুড়িতে আন্তর্জাতীক নারী দিবস পালন করা হবে। তার আগাম প্রস্তুতি হিসেবে ও এলাকার মানুষদের নারী দিবস সম্পর্কে অবগতি করানোর জন্যই সারা রাজ্যের সাথে কালিয়াগঞ্জেও মহিলাদের নিয়ে একটি র‍্যালীর আয়োজন করা হয়।